স্টাফ রিপোর্টার
‘মরণ সাগর পারে তুমি অমর তোমাকে স্মরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতি প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্ত’এর স্মরণ সভা করেছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
সুজাত আহমেদ চৌধুরী’এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ সমিতি ঢাকা’এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ রেহেনুমা রব্বানী ভাষা’র সঞ্চালনায়
স্মরণসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি, অধ্যাপক আলী আশরাফ এমপি, এ কে.এম. শাহজাহান কামাল এমপি, মহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,এমপি, আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন’এর সভাপতি অ্যাডভোকেট আমিন উদ্দিন এবং বিশিষ্ট শিল্পপতি ইউ এম আশেক।
অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে ফজলে রাব্বি স্মরণ এর লেখা ও সুরে গান পরিবেশন করেন সুনামগঞ্জের শিল্পী পাগল হাসান।
বক্তারা বলেন, বর্ণাঢ্য রজনৈতিক জীবনের অবসান হয়েছে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে। জাতীয় রাজনীতিতে তাঁর পদচারণা ছিল সর্বত্র। তাঁর মৃত্যুতে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন। তিনি সংবিধান প্রণেতাদের অন্যতম। ৮ বারের এই সংসদ সদস্যকে ভাটির মানুষ তথা বাঙালি কোনদিন ভুলবে না।
এদিকে গতকাল বিকাল ৩টায় সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তার ধ্যান, জ্ঞান ও সাধনায় ছিল দেশের মানুষের কল্যাণ সাধন। তিনি আজীবন শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।
সংগঠনের আহ্বায়ক হাবিব তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তাপস সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তার খান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রমুখ।