স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, নাগরিক শোকসভায় আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পরামর্শ এবং সাথে নিয়ে আমি মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, লেখক-গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু’র স্মরণে সড়ক এবং স্থাপনার নামকরণ করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন দেশের সূর্য সন্তানদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করে তাঁদের স্মৃতি রক্ষা করতে।
মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, লেখক-গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে রবিবার সন্ধ্যায় নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় তিনি ্আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা খসরু আমাদের অহংকার। তাঁর জীবন ও কর্ম নিয়ে বই প্রকাশের উদ্যোগ নেয়া হবে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।