ব্রিটেনের নিউ ক্যাসল স্কুল ফর বয়েজ থেকে এবারের জিসিএসই পরীক্ষায় ১০টি
সাবজেক্টে এ** ও ১টি এ* পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাজওয়ার রাজিব। শুধু নিউ ক্যাসল নয় পুরো ব্রিটেনের টপ রেজাল্টে স্থান করে নিয়েছে তাজওয়ার। ফলাফলে মুগ্ধ হয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও কমিউনিটির বিশিষ্টজনেরা।
তাজওয়ার রাজিব সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার তালুকদার বাড়ির সন্তান। তার বাবা রাজিব বাসিত ব্রিটেনের নিউ ক্যাসেলে বসবাসরত একজন একাউন্টেন্ট ও তাজ একাউন্ট্যান্টসের স্বত্তাধিকারী। কবি ও সাহিত্যিক হিসেবে ও খ্যাতি রয়েছে। তার মা সৈয়দা ফাহমিনা রাজিব রয়েল ব্যাংক অফ স্কটল্যান্ডের সাবেক সিনিয়র ফাইনান্সিয়াল এডভাইসার। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় তাজওয়ার রাজীব। তাজওয়ার রাজীব পড়ালেখা শেষে মানব কল্যাণে কাজ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
বিজ্ঞপ্তি