- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাফসিরুল মাহফিলে হামলার প্রতিবাদে স্মারকলিপি

ছাতকে খাদিমুল ইসলাম পরিষদ আয়োজিত তাফসিরুল কুরআন মঞ্চ, প্যান্ডেল, ফার্নিচার ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে ছাতক খাদিমুল ইসলাম পরিষদ। বুধবার সংগঠনের সেক্রেটারী মাও. উরিদ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের ন্যয় এবারও ছাতক খাদিমুল ইসলাম পরিষদ তাফসিরুল কুরআন সম্মেলন আয়োজন করে। কিন্তু ২য় দিন সোমবার দুপুরে একদল সন্ত্রাসী কাফেলায় অস্ত্র সস্ত্র নিয়ে সম্মেলনকে লক্ষ্যে করে ঢিল ছুঁড়লে সংঘর্ষ বেঁধে যায়। এখন পর্যন্ত আমাদের ১ জন মুসল্লি নিখোঁজ রয়েছেন এবং প্রায় তিন লক্ষ টাকার আসবাবপত্র নষ্ট হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এবং আমাদেরকে পুনরায় তাফসিরুল মাহফিল করার সুযোগ দিন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]