- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আসন্ন ২০১৬-১৭ বাজেটে সকল তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে তামাক বিরোধী সংগঠনগুলো। মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বরে সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্প, তামাক বিরোধী মিডিয়া জোট, উন্নয়ন সংস্থা পদ্মা ও আরডিএসএ সহ প্রগতিশীল যুব সংঘের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন তামাক বিরোধী মিডিয়া জোট’র সদস্য শাহাজাহন চৌধুরী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক, অ্যাড. আফিজ আলী, অ্যাড. এনাম আহমদ, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের ফিল্ট অফিসার রুহুল আমিন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, পদ্মার অর্গেনাইজার আলী রেজা, সাংবাদিক   মো. ফরিদ মিয়া, আব্দুল শহীদ, প্রগতিশীল যুব সংঘের সভানেন্ত্রী শিল্পী বেগম প্রমুখ।  মানববন্ধন শেষে তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]