ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার রোধ করতে নিয়মিত কর্মসূচি অনুযায়ী পৌর শহরের মোহাম্মদপুর, ষোলঘর এবং নবীনগর এলাকায় ৫ টি দোকানে অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে ভ্র্যাম্যমাণ আদালত ৮,১০০ টাকা জরিমানা করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট এ.কে.এম আব্দুলাহ্-বিন-রশিদ’র নেতৃত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও প্রসিকিউশন কর্মকর্তা ডা. মো. আবুল কালাম’র সহায়তায় ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করা হয়।
এসময় জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার এবং সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের মাঠ কর্মকর্তা রুহুল আমিনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
(প্রেস বিজ্ঞপ্তি)