স্টাফ রিপোর্টার
তাহিরপুরে ঘাগটিয়ায় প্রতিপক্ষের লোকজন এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়েছে। শনিবার রাতে একই গ্রামের উত্তর মাথায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত ব্যবসায়ীর নাম মোবারক হোসেন আকাশ (৪০)। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রবিবার তাহিরপুর থানায় মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭ টায় বাড়ি থেকে গ্রামের উত্তর দিকে মোটর সাইকেলে করে যাওয়ার সময় ৩-৪ জন দুর্বৃত্ত মিলে এলোপাতাড়ি কুপায় আকাশকে। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর রাতেই তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শনিবার গভীর রাতে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়।
আহতের ভাই মোশাহিদ হোসেন বাদী হয়ে এ ব্যাপারে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ঘাগটিয়ার মুজিবুর রহমান বাট্টিসহ ৪ জনকে আসামী করা হয়েছে।