জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যাান তারেক রহমানকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে কলেজ চত্ত্বর প্রদক্ষিণ শেষে সংগঠনের সভাপতি রুহেল মিয়ার সভাপতিত্বে ও তাহা আহমদের পরিচালনায় এক প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা নিজাম রনি, বাহার মিয়া,মারুফ আহমদ, ফারহান রেজা, রাহিম আহমদ, সুমন মিয়া, সুজন মিয়া, সাকিল আহম, জাহিদুল ইসলাম প্রমুখ।