স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘মিথ্যা মামলা’য় সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্টেশন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোজা মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয় ।
জেলা বিএনপি নেতা নাদির আহমদের সভাপতিত্বে ও ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির নেতা সেলিম উদ্দিন আহমদ, আনছার উদ্দিন, আবুল মনছুর শওকত, কাজী নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, মো মুনাজ্জির হোসেন সুজন, আবুল আলী, নূর আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর প্রমুখ।
এদিকে একই কর্মসূচিতে শনিবার বিকেলে যুবদল শহরের পুরাতন বাসস্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
যুবদলের আহবায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ কয়েছের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির নেতা নুর আলী, মহির উদ্দিন, শামসুনুর, রফিক মিয়া, হুসেন আহমদ, যুবদল নেতা আকবর আলী, মুর্শেদ আলম, দক্ষিণ সুনামগঞ্জ যুবদলের আহবায়ক সুহেল আহমদ, আশিকুর রহমান আশিক, মমিনুল হক কালারচান, সোহেল আহমদ, আবুল কাশেম দুলু, কামাল পারভেজ সজন, ইকবাল, আমানুল হক রাসেল, ওলিউর রহমান, বাবলু, জিয়াউর রহমান, শাহজাহান, আবুল হাসনাত, শহীদুল, শফিক মিয়া, আনোয়ার হোসেন, নিক্সন, এনামুল হক এনাম প্রমুখ।