স্টাফ রিপোর্টার
তাহিরপুরের বহুল আলোচিত আঞ্জু মিয়া হত্যা মামলার রায়ে আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রণয় কুমার দাশ এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জেলার তাহিরপুর উপজেলার মোদেরগাঁও গ্রামের আবদুর রহিম, এরশাদ মিয়া, জুলহাস, এমরান মিয়া ও মহরম আলী। এদের মধ্যে আবদুর রহিম, এরশাদ মিয়া ও জুলহাস পালতক রয়েছেন। মামলার অন্য ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। তবে মামলায় রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী এমরান মিয়া ও মহরম আলী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ী গ্রামের আঞ্জু মিয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের পূর্ববিরোধ ছিল। ২০০৬ সালের ১৫ নভেম্বর সকালে তিনি বাড়িতে ৩য় পৃষ্ঠায় দেখুন
ছিলেন। এ সময় আসামিরা রামদা, সেল, বুজাং নিয়ে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আঞ্জু মিয়া মারা যান। ওই দিনই আঞ্জু মিয়ার ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
এ মামলায় বেকসুর খালাস পেলেন সুন্দরপাহাড়ী গ্রামের হরমুজ আলীর ছেলে আব্দুস সালাম, মদু মিয়া, ইদ্রিছ আলীর ছেলে আব্দুল মান্নান, মোন্তাজ আলীর ছেলে এয়াকুব আলী, ইয়াকুর আলী, কালিকাপুর গ্রামের হরমুজ আলীর ছেলে আবুল কাশেম, আমীন উদ্দিনের ছেলে ওলিউর রহমান বাক্কি।
আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন। মামলায় রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে খালাস দেওয়া হয়েছে। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. ফারুক আহমদ ও অ্যাড. আব্দুল হক এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রুহুল আমিন। সুনামগঞ্জের এডিশনাল পিপি অ্যাড. সোহেল আহমদ ছইল মিয়া আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।