স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম মনিটরিং ও পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
রবিবার উপজেলা বালিজুড়ি ইউনিয়নের বালিজুরি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে সরকারি চাল বিতরণ কার্যক্রম চলছিল।
ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরজমিন মনিটরিং ও পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজিস্টেট মাহবুবুল আলম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারান বৈশাখ, শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, সাংবাদিক আবির হাসান প্রমুখ।