স্টাফ রিপোর্টার, তাহিরপর
তাহিরপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিল নার্সারী প্রকল্পের শনির হাওরপাড়ের একটি খাদে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পোনা মাছ অবমুক্ত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসূফ আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,এনজিও প্রতিনিধি মুজাম্মিল হক প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসূফ আলী বলেন, তাহিরপুর উপজেলায় হাওরে পোনা মাছ বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে ৩০ হাজার টাকা ব্যয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।