স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় এক লক্ষ টাকায় তাহিরপুর উপজেলায় ৩০৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রম ও উপজেলা পরিষদ পুকুরসহ চার স্থানে ৮৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ২২৪ কেজি পোনামাছ বৌলাই নদী ও তাহিরপুর থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি অফিসার জনাব হাসান-উদ-দৌলা, কৃষি সম্প্রসারণ অফিসার ইকরামুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, মৎস্য সম্প্রসারণ অফিসার ইকবাল হোসেন প্রমুখ।