- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর সহ ৩টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রঞ্জিত দাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশী রিপন দাস জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় আকস্মিকভাবে আগুনে রনজিত দাসের ৩টি ঘর, একটি টিনের কৌটায় রাখা ৮০ হাজার টাকা, ধান-চাল, কাপড় চোপড়, আসবাবপত্র, থালা বাসন সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে এ পরিবারটির একবেলা খাবারের যোগাড়ও নেই। তারা একবারেই নি:স্ব হয়ে গেছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, হাওর এলাকায় দিনেদুপুরে এমন ভয়াবহ আগুন কখনো দেখিনি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটির পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। বিষয়টি তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন বলে জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রঞ্জিত দাসের বাড়িতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শীতব¯্র ও খাবারের ব্যবস্থা করে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।

  • [১]