তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে অঙ্গুলীতে বাংলা বর্ণমালা শিক্ষা আনন্দ পাঠ চার্ট এর পাইলর্টিং কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজারে আবুল কাসেম খান দারুল আরকাম মাদ্রাসা প্রাঙ্গণে এর উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষা আনন্দ পাঠ চার্ট এর পাইলর্টিং কার্যক্রমের উদ্ধোধন করেন, ইসলামিক ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলার উপ পরিচালক আবু সিদ্দিকুর রহমান।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও পাইলটির্ং সমন্ময়কারী মাও. নুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক এম.এ রাজ্জাক, সুপার ভাইজার মাও. রেজুয়ানুল হক।
অন্যান্যদের মধ্যে শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, পাইলর্টিং কার্যক্রমের মাষ্টার ট্রেইনার আশ্রাফ উদ্দিন, মাও. আব্দুল হান্নান, মাও জমির হোসাইন, মাও . ওবায়দুল্লাহ এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের ইসলামিক ফান্ডেশনের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।