স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অঙ্গুলীয় পদ্ধতির প্রয়োগ শীর্ষক পাইলটিং প্রকল্প ’২০১৬ এর সফল সমাপ্তিতে স্বীকৃতি সম্মাননা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১০টি কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অঙ্গুলীয় পদ্ধতির প্রয়োগ করা হয়।
সমাপ্তি অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবু সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সুপারভাইজার খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।