- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে অনুর্ধ্ব ১৬ বালক বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে র অনুর্ধ্ব ১৬ বালক বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সোমবার সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সাংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ্ প্রমুখ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাহিরপুর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন বালক বালিকা অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • [১]