- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে অনুর্ধ ১৫ খেলোয়াড়দের বাছাইপর্ব শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদ খেলার মাঠে অনুর্ধ ১৫ ফুটবল খেলোয়াড়দের বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বাছাই পর্বের খেলা উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভপতি আবুল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন প্রমুখ। জাতীয় ফুটবল ফেডারেশনের মনোনীত কোচ সালাহ উদ্দিন রাজুর পরিচালনায় বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হয়।

  • [১]