স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে অপরাজিতা নারীদের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর কনফারেন্স রুমে উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী মাহবুব আলম’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ, তাহিরপুর সদর ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, সমাজসেবক সোহানুর রহমান সোহাগ, কামরুল ইসলাম, সংগীত শিল্পী প্লাবন, এনজিও প্রতিনিধি সুষমা আক্তার। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও অপরাজিতা নারীগণ উপস্থিত ছিলেন।