- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে অবৈধভাবে পাথর উত্তোলন, স্টিল বডি নৌকাসহ আটক ৯

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকার বড়দল (উ.) ইউনিয়নের নয়া ছড়াতে (চাঁনপুর) অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে তিনটি স্টিল বডি নৌকা ও পাথর উত্তোলনকারী ৯ শ্রমিক কে আটক করা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার দাশের নেতৃত্বের পুলিশের একটি টিম তাদের আটক করেছে।
আটককৃত শ্রমিকরা হলেন উপজেলার বড়দল (উ.) ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোক্তার মিয়া (৩৪), মৃত আবুল কালামের ছেলে আজগর আলী (৩০), আ. সালামের ছেলে রফিক মিয়া (৩০), নুর ইসলামের ছেলে নুর আলী (২৯), লায়েছ মিয়ার ছেলে জহির মিয়া (২৬), আ. অদুতের ছেলে আশরাফুল (১৯), তাহের মিয়ার ছেলে জিন্নাত আলী (২২) ও পার্শ্ববর্তী হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত আবু তালেব মুন্সীর ছেলে সাকির আহমদ (২২), মৃত রহম আলীর ছেলে শাহ আলম (২৮)। গত বুধবার দুপুরে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে একদল শ্রমিক বড়দল (উ.) ইউনিয়নের নয়া ছড়ায় অবৈধভাবে মরা পাথর উত্তোলন করে নৌকায় ভর্তি করছিল। বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র নজরে আসে। তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাশ কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। শ্রমিক ও নৌকা আটকের পর মঙ্গলবার রাতে ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]