তাহিরপুর প্রতিনিধি
কর্মহীন, দুস্থ, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তাহিরপুর উপজেলার বাদাঘাট কালচারাল সোসাইটি। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রামে গ্রামে খোঁজ করে খাদ্য সামগ্রী পৌছে দেয় সংগঠনটি।
বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের মোট ১০টি গ্রামের ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেয় বাদাঘাট কালচারাল সোসাইটি।
সংগঠনের সহ-সভাপতি এম.এ রাজ্জাক, ও সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক জানান, আমাদের প্রথম ধাপ ছিল উপজেলা প্রশাসনের সমর্থন ও সহযোগিতা নেয়া। প্রকৃত দুস্থ ও অসহায়দের খোঁজে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করে, খাদ্য সামগ্রী বিতরণের গতানুগতিক পদ্ধতির বাহিরে গিয়ে দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী পৌছে দেওয়াটা রীতিমতো এক চ্যালেঞ্জ ছিলো।