স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা ও অন্যান্য মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা, সীমান্তের চোরাচালান, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সহ ৭টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, জুনাব আলী, আলী আহমদ মুরাদ, মাসুক মিয়া, উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ট্যাকেরঘাট বিওপির সুবেদার দিলীপ সরকার প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।