- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

তাহিরপুর প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি, সাবেক সংসদ সদস্য মতিউর রহমান ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে অভিনন্দন জানিয়ে তাহিরপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দলীয় ব্যানারে আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পূর্ববাজারে সমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগ নেতা আবুল বাশারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ সভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা  মন্ডলীর সদস্য হাজী আব্দুল জহুর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দলীয় নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জী, অনুপম রায়, আব্দুস শহিদ, শামছুল আলম, মিলন তালুকদার, বাবুল মিয়া, নুরুল হক মাষ্টার, রবিউল আলম, প্রমূখ।

  • [১]