তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার দারুল উলূম আটগাও গোলকপুর মাদ্রাসার ৫৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ শুক্রবার। শুক্রবার বাদ জোহর হতে শনিবার ফজর পর্যন্ত দিন ব্যাপি এই মহাসম্মেলন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
হযরত মাও. আলীনূর সাহেবের সভাপতিত্বে এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন, পীরে কামেল হযরত মাও. ইলিয়াস আমিনী।
অন্যদের মধ্যে বয়ান পেশ করবেন, হযরত মাও. কাওসার আহমদ হাসানী, হযরত মাও. শাব্বির আহমদ উসমানী, হযরত মাও. সাইফুল ইসলাম আনসারী, হযরত মাও. সফি উল্লাহ, হযরত মাও. মোস্তফা কামাল প্রমুখ।