স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬ নং তাহিরপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতিকুর রহমান আতিক প্রার্থীতা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতা ঘোষণা করেন।
তিনি বলেন, আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই ইউনিয়নের ১৪ টি গ্রামের জনগণের সাথে সুখ দূঃেখর সাথী হয়ে কাজ করে আসছি। তাই জনগণের ভালবাসা ও দোয়া আশির্বাদের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচেনে বিজয়ী হব বলে আশাবাদী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের উপজেলা প্রতিনিধিগণ।