- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে আদিবাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে আদিবাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার বাদাঘাট মাঠে ইউনিয়নের আদিবাসী বাসিন্দাদের মধ্যে সরকারের বিশেষ বরাদ্ধের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,২কেজি আলু,এক কেজি ডাল,একটি লাইফবয় সাবান। ত্রাণ সামগ্রী বিতরণ করেন,সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপরিচালক ইমরান হোসেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,পর্যায়ক্রমে উত্তর বড়দল ও শ্রীপুর উত্তর ইউনিয়নের আদিবাসীদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে স্ব-স্ব ইউনিয়নে গিয়ে ত্রাণসামগ্রী দেয়া হবে।

  • [১]