- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে আন্ত:প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা

তাহিরপুর প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে তাহিরপুরে আন্ত:ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উপজেলার বাদাঘাট উওর ইউনয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। ’ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ইউপি সদস্য মনির উদ্দিনের সভাপতিত্বে বিকেলে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির          বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যন আফতাব উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দেবব্রত সরকার মন্টু ভূষণ সরকার,আজিজুল ইসলাম, শাহাদৎ হোসেন, ওমর ফারুক, হীরা মিয়া পাঠান, সহকারি শিক্ষক শামসুন্নাহার বেগম কাজল, সেলিম হায়দার, তাজুল ইসলাম, নজরুল ইসলাম শিকদার, নিলুফার ইয়াসমীন সুইটি, মনোয়ারা বেগম, আসাদুল ইসলাম, রুনিয়া আক্তার রুমানা, তানিয়া নাসরিন প্রমুখ।

  • [১]