স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় কারিতাস সিলেট অঞ্চলের উদ্যোগে রাজাই মিশন স্কুল প্রাঙ্গণে ’কারিতাস সুনামগঞ্জ আলোঘর প্রকল্প’ এবং ’রাজাই ধর্মপল্লীর’ আয়োজনে একটি সভা অনুষ্ঠিত হয়। আলোঘর প্রকল্প এরিয়া কো-অর্ডিনেটর যতীন বাকতির সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাই ধর্ম পল্লীর পালপুরোহিত ফাদার যোসেফ ডি তপ্ন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য স¤্রাট মিয়া, সুষমা জাম্বিল,উত্তর শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর আলী সিকদার, সখিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন আন্থনী দিও এবং মৌমিতা রেমা। বক্তারা মানবাধিকার দিবসের গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ।