স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে ‘কোভিড ১৯ সংকট ঃ স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, স্যানক্রেড প্রোগ্রাম অফিসার সেলিনা আক্তার, হালিমা আক্তার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ প্রমুখ।