- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে আবুল হোসেনের মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ১নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী আবুল হোসেন খান ৪নং বড়দল (উত্তর) ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন। উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও     
সম্ভাব্য সদস্য প্রার্থী আবুল হোসেন খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, কয়লা ব্যবসায়ী মজিবুর, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউপি ওয়ার্ড সদস্য শব্দর আলী, ছিদ্দিক মিয়া, মোহাম্মদ আলী, নোয়াজ আলী, আবু তাহের আলী, আহসান হাবিব, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুল আলী, সংরক্ষিত সদস্যা সপ্না আক্তার,সুষমা জামিল,রাবিয়া খাতুন,আফিস আফিন্দি প্রমুখ।
মতবিনিময় সভায় সকল ওয়ার্ড সদস্যা আবুল হোসেন খানকে সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য সমর্থন জানান।

  • [১]