তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পল্লী চিকিৎসক আশরাফ উদ্দিন হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতর নাম সিরাজ মিয়া। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের
সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের মৃত. আবদুল মজিদের ছেলে।
জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের মৃত. আবদুল হাই মৌলভীর ছেলে পল্লী চিকিৎসক আশরাফ উদ্দিন হত্যা মামলার পলাতক আসামী একই গ্রামের সিরাজ মিয়াকে সোনাপুর গ্রাম থেকে বৃহস্পতিবার ২টার দিকে তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে।
প্রসঙ্গত, তাহিরপুর সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের পল্লী চিকিৎসক আশরাফ উদ্দিনকে পাশর্^বর্তী সুন্দরবন গ্রামের মৃত. হাছেন আলীর ছেলে নুর ইসলাম ও লামাকাঁটা গ্রামের মৃত. আবদুল মজিদের ছেলেসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে ২০১৬ সালের ১৩ আগস্ট শ্বাসরোধ করে হত্যার পর গ্রামের পাশর্^বর্তী হাওরে লাশ গুম করে রাখে। ঘটনার দুই দিন পর ১৫ আগস্ট হাওর থেকে আশরাফের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে। পরে নিহতের ছেলে এনামুল হক বাদী হয়ে ওই ঘটনায় ২০১৬ সালের ৩০ আগস্ট আমলগ্রহণকারী জুুিডসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জে নুর ইসলাম ও সিরাজ সহ সাত (০৭) জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। আদালতের আদেশে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর তাহিরপুর থানায় এটিকে হত্যা মামলা হিসাবে এফআইর করা হয়। থানা পুলিশ ওই হত্যা কা-ের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর আসামী ধরার বিষয়টি নিশ্চিত করেছেন।