স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র বিদায় ও সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের যোগদান উপলক্ষে বিদায় সংবর্ধনা ও স্বাগত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অনুপম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো. রায়হান কবির, থানা অফির ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, কৃষি ও সমবায় সম্পাদক খেলু মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, প্রেসক্লাব সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান, আব্দুল কুদ্দুছ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, তথ্য প্রযুক্তি লীগ সভাপতি এমদাদনূর, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার।