- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ইউএনও কে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীকে উপজেলা তাহিরপুর উপজেলা প্রেসক্লাব বিদায় সংবর্ধনা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্ধ ইউএনওর হাতে বিদায়ী সংবর্ধনার উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সদস্য আবির হাসান-মানিক প্রমুখ।
প্রসঙ্গত, বিজেন ব্যানার্জী ২০১৯ সালের অক্টোবর মাসে তাহিরপুর উপজেলায় যোগদান করেন। গত ৫জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক করে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলির আদেশ জারী করা হয়েছে।

  • [১]