স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ফকির ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
রবিবার ইফতার পূর্বে বাদাঘাট ইউনিয়নস্থ হযরত শাহ আরফিন (র) এর আস্তানায় উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ফকির ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মঞ্জু খন্দকার, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, সাবেক বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আমির আলী, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমুখ।