স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন চশমা প্রতীকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাহিরপুরে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চশমা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাশুক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি প্রমুখ।