ইরার বাস্তবায়নে ও ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে বুধবার তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় ইরা-ওয়াশ ইন হেল্থ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। উক্ত সভায়
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারী বেসরকারী অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, মেডিক্যাল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম । (প্রেস বিজ্ঞপ্তি)