তাহিরপুর সদর ইউনিয়নের সহযোগিতায়, ইরা’র বাস্তবায়নে ও ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে সোমবার তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে তাহিরপুর সদর ইউনিয়নের ‘পানি, পায়খানা ও স্বাস্থ্যাভ্যাস সম্পর্কিত জরিপ কার্যক্রম অবহিতকরন বিষয়ক সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়নের নিরাপদ পানি, স্যানিটেশন ও
স্বাস্থ্যাভ্যাসের সার্বিক চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি কিভাবে অবস্থার উন্নয়ন সাধন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাহিরপুর সদর ইউনিয়নের পানি, পায়খানা ও স্বাস্থ্যাভ্যাস সম্পর্কীত সমীক্ষার ফলাফল উপস্থাপনে সার্বিক সহযোগিতায় করেন উপজেলা এডভোকেসী অফিসার অসিম নারায়ন সিংহ।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুরহান উদ্দিন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের অর্ন্তগত কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইরা-ওয়াস ইন হেল্থ প্রকল্পের কর্মীরা ।
অবহিতকরণ সভা সঞ্চালন করেন ইরা-ওয়াস ইন হেল্থ প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর সানিরা সুলতানা চৌধুরী ও জরিপ কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি