ইরা’র বাস্তবায়নে ও ওয়াটারএইড বাংলাদেশের অর্থায়নে সোমবার তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাদাঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাদাঘাট বাজারে ইরা-ওয়াশ ইন হেলথ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলী আহমদ। সভায় বাদাঘাট ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সকল মেম্বারবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, সিজি ও সিএসজি সদস্য, বাদাঘাট বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব জয়নাল আবেদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাদাঘাট ইউনিয়নের ইউনিয়ন কো-অর্ডিনেটর মো. আব্দুল মালেক খান’র সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়ায় প্রকল্প উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদার ও সার্বিক সহযোগিতা করেন ওয়াশ ইন হেলথ প্রকল্পের উপজেলা এডভোকেসী অফিসার অসীম নারায়ণ সিংহ। প্রেস বিজ্ঞপ্তি