স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের যাদুকাটা নদী তীরে অভিযান চালিয়ে পাঁচটি স্টোন ক্রাসার মেশিন ও একটি স্থাপনা ভেঙ্গে ফেলা ও ইঞ্জিনসহ দুইটি নৌকা জ¦ালিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান ।
এ সময় রফিকুল ইসলাম নামে এক শ্রমিককে আটক করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, অভিযান চালিয়ে পাঁচটি স্টোন ক্রাসার মেশিন, একটি স্থাপনা ভেঙ্গে ফেলা ও ইঞ্জিনসহ দুইটি নৌকা আগুনে পুড়ানো হয়েছে এবং রফিকুল ইসলাম নামে এক শ্রমিককে আটক করা হয়েছে।