স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের রক্তি নদীর তীরে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ হওয়া দোকান মালিকরা হলেন, বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর বাজারের বজলু মিয়া, আসিকনূর, শফিক মিয়া, ইদ্রিস আলী, মাসুক মিয়া ও জুসেফ মিয়া।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, সারা দেশের নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল
স্থাপনা ও দখলদারদের দখলদারিত্ব থেকে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে তাহিরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।