সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার ওয়াশ ইন হেলথ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত সরকার। উক্ত সভায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিবার পরিকল্পনার কর্মী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সকল মেম্বারবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, সিজি ও সিএসজি সদস্য, উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইরার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।