স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সিরিজ বোমা ও জঙ্গি হামলার প্রতিবাদে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমুখ।