- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে উপজেলা শ্রমিক লীগের পরিচিতি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদজুম্মা উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে তাহিরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক রঞ্জু মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক সেলিম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক সমর রায়।
এছাড়াও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ সদস্য সচিব হাজী আব্দুল কুদ্দুছ, যুগ্ম আহবায়ক বিলাল আমিন, মনধীর রায়, মতিউর রহমান, বাচ্চু মিয়া, কবীন্দ্র চন্দ,  উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উত্তর বড়দল ইউনিয়ন শ্রমিকরীগ নেতা টিপু মিয়া, আব্দুন নূর, উপজেলা মহিলা যুবলীগ আহবায়ক আইরিন বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান।

  • [১]