- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সোমবার বিকেলে তাহিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানের পর আলোচনায় বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমরান হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি       ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দলীয় নেতা বশির আহমদ, সামায়ুন আহমদ, তবারক মিয়া প্রমুখ।

  • [১]