- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে একযোগে ৩০টি কেন্দ্র থেকে টিকাদান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কোভিড ১৯ এর ১ম ডোজ টিকা একযোগে ৩০টি কেন্দ্র থেকে প্রদান করা হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে গণটিকাদান কর্মসূচী। শনিবার সকাল সাড়ে ৯টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি তারিখের মধ্যে তাহিরপুর উপজেলার ২ লক্ষ ছাপ্পান্ন হাজার জনসংখ্যার ১২ বছরের উর্ধ্বে ১ লক্ষ ৭৩ হাজার নারী পুরুষকে প্রথম ডোজের টিকা দেয়া হবে। এর মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত উপজেলার ১ লক্ষ ৩৫ হাজার নারী পুরুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। মোট লক্ষমাত্রার ৭৯ ভাগ সম্পন্ন হয়েছে। বাকী রয়েছে ২১ ভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, ২৬ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী উপজেলার ৩০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যক্রম চলমান থাকলে ১২ প্লাসের উর্ধ্বে ৭০ ভাগ টিকাদান কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো. রায়হান কবীর বলেন, তাহিরপুরে প্রথম ডোজের কার্যক্রম সম্পন্ন হবে আশা করা যাচ্ছে। এ লক্ষে এ কার্যক্রমের সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে এক মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

  • [১]