- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে এসএসসি পরীক্ষায় ৩৩ জন অনুপস্থিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ২০২২সালের এসএসসি পরীক্ষায় ১৭৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন অনুপস্থিত। অপরদিকে দাখিল পরীক্ষায় ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি। তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তাহিরপুরে এসএসসি পরীক্ষা দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হয়। কেন্দ্রগুলো হলো তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়। দাখিল পরীক্ষা অনুষ্টিত হয় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায়।

  • [১]