- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ঐতিহাসিক সার্বজনীন কবর স্হান ও শ্মশান ঘাটের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে উপজেলা আওয়ামিলীগ সভাপতি আবুল হোসেন খানের মাধ্যমে দীর্ঘদিনের মামলার অবসান ঘটিয়ে আপোসের মাধ্যমে ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাও মৌজার দুধের আউটা পশ্চিম পাশে ১২ গ্রামের ঐতিহাসিক কবর স্হান এবং একই স্হানে পৃথক সার্বজনীন শ্মশানঘাটের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইন্জিনিয়ারিং মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে ঐতিহাসিক সার্বজনীন কবর স্হান ও শ্মশান ঘাটের উদ্বোধন করেন।
কবর ও শ্মশান ঘাটের উদ্বোধনের আলোচনা সভায় ঐতিহাসিক কবর স্হানের সভাপতি মো. আর্শাদ আলী ও শ্মশান ঘাটের সভাপতি নিদান পালের সভাপতিত্বে এবং কবর স্হানের সাধারণ সম্পাদক মাইনুইদ্দিন খান ও শ্মশান ঘাটের সাধারণ সম্পাদক রঞ্জু সেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, মনমহন পাল মতিশ, রনদির পাল বেনু , শীতেস পাল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিঞুপদ পাল,শামিম আহমদ তালুকদার, মনোরঞ্জন সেন, নুরুল আমিন, সুদাংশু দাস, হোসেন আলী পীর, উমর আলী, ডা.নুরু মিয়া, আলী আহমদ, পিযুষ পাল, ফারুক মিয়া, কদ্দুস মিয়া, তাজুদ আলী, মুসলিম উদ্দিন, মহব্বত মড়ল, নুরু তাং, গিয়াস উদ্দিন, সুমন মিয়া, মল্লিক মিয়া, বিবেক পাল, পবিত্র পাল, পৃতু পাল, সুদির পাল, প্রদীপ সর্দার, দ্বিজেন্দ্র সরকার, অলি মিয়া, জিতেন্দ্র বর্মণ,বধন পাল,নুরুল হক, লুৎফুর রহমান, শামীম আহমদ তালুকদার প্রমুখ।
শ্মশান নির্মাণকাজের জন্য আলোচনা সভায় সাংসদ রতন ৫ লক্ষ টাকা অনুদান এবং কবর স্হানের বাউন্ডারি দিয়ে দেয়ার জন্য ঘোষণা দেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ২ লাখ টাকা, শিতেস পাল ৪ লাখ ১০ হাজার, মতিশ পাল ৩ লাখ, বিনয় পাল ১ লাখ, রঞ্জু সেন ১লাখ ২০ হাজার এবং জুয়েল পালের ১ লাখ টাকা সহ লিপিবদ্ধ করা হয়।

  • [১]