- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ঐতিহ্যবাহী ‘কুস্তি খেইড়’

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে অনুষ্ঠিত হল হাওর জনপদের ঐতিহ্যবাহী কুস্তি খেলা। আধুনিকতার এ যুগে প্রাচীন ঐতিহ্যবাহী কুস্তি খেলা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে । মানুষে মানুষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ এমন নির্মল উৎসবের জন্য এলাকাবাসী মুখিয়ে থাকে। অকাল বন্যায় ফসল ডুবির পর হাওর জনপদে নিরানন্দ মানুষকে একটু আনন্দ দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ৩ দিনের জন্য নানা ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করে। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা খেলার মাঠে হয়ে গেল প্রাচীন ঐতিহ্যবাহী কুস্তি খেলা। কুস্তি খেলাতে অংশগ্রহণ করেন উপজেলার বালিজুরী, আনোয়ারপুর, জয়নগর-বীরনগর ও বড়দল গ্রামের খেলোয়াররা। এতে বালিজুরী গ্রাম বিজয়ী হয়। উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দর্শনার্থীরা প্রখর রোদ উপেক্ষা করে খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

  • [১]