- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ওএমএস ডিলাররা চাল পাচ্ছেন না

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে চাল না থাকায় উপজেলা পর্যায়ের ওএমএস ডিলার ও ইউনিয়ন ডিলাররা চার দিন ধরে খোলা বাজারে চাল বিক্রি করতে পারছেন না। তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে ৫জন ওএমএস ডিলার ও ইউনিয়ন পর্যায়ে    ৭জন মোট ১২জন ডিলার খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে জন প্রতি ৫ কেজি করে চাল বিক্রি আসছেন। কিন্তু উপজেলা খাদ্য গুদামে চাল না থাকায় গত ২৯ এপ্রিল থেকে তাহিরপুরে খোলা বাজারে চাল বিক্রি হচ্ছে না। সম্প্রতি উপজেলার শনির হাওরসহ উপজেলা ১২টি হাওর তলিয়ে যাওয়ার ঘটনায় প্রতি দিনই হাওরপাড়ের লোকজন ওএমএসের দোকানে চাল কেনার জন্য ভিড় জমান। ওএমএসের দোকানে চাল না পেয়ে ফসল হারা মানুষজন বাধ্য হয়ে চড়াদামে বাজার থেকে চাল কিনতে বাধ্য হচ্ছেন।
তাহিরপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা গোলাম আউলিয়া বলেন, ‘খাদ্য গুদামে চাল সরবরাহকারীরা ধর্মঘট ডাকার কারণে গুদামগুলোতে চাল সরবরাহ হচ্ছে না। এ জন্য ওএমএস ডিলারদের চাল দিতে বিঘœ সৃষ্টি হচ্ছে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনা আমাকে খাদ্য গুদাম কর্মকর্তা জানাননি। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমি খোঁজ নিচ্ছি।’

  • [১]