স্টাফ রিপোর্টার, তাহিরপুর
‘ছড়িয়ে দিই তারুণ্যের কণ্ঠস্বর’ শ্লোগান নিয়ে তাহিরপুরে ইয়ুথ ফোরাম ও শিশু ফোরামের অংশগ্রহণে ‘মে মোমেন্ট সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধু মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তাহিরপুর এপি’র আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তাহিরপুর এপি’র ম্যানাজার বিভূদান বিশ^াস’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুপ্রভাত চাকমা।
শিশু ফোরামের সদস্য বিদিপ্ত চক্রবর্তী ও কথা রায়’র যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাওছার আলম, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, শিশু প্রতিনিধি রিয়া আক্তার, যুবক প্রতিনিধি সজিবুল ইসলাম প্রমুখ।